Description
‘শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি’ প্যারিসের প্রথম ইংরেজি বইয়ের দোকান। সিলভিয়া বিচ নামে এক মার্কিন তরুণীর দোকান এটি। ইংরেজিভাষী প্রবাসী লেখক ও আঁদ্রে জিদের মতো ফরাসি লেখকদের মিলনকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে সময় নেয়নি।
‘শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি’ সাহিত্যের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে জেমস জয়েসের কালজয়ী এপিক উপন্যাস ইউলিসিস প্রকাশের জন্য। যখন ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে সেন্সরশিপের ভয়ে কোনো প্রকাশক এই বই প্রকাশ করতে সাহস করেননি, তখন সিলভিয়া বিচ এগিয়ে এসেছিলেন, তাঁর পুঁজির অভাব সত্ত্বেও। বাকিটা ইতিহাস। বিখ্যাত সেই গ্রন্থ ইউলিসিস প্রকাশের কাহিনি নিয়েই হাসনাত আবদুল হাইয়ের এই নভেলা শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি। যা পাঠ করা হবে পাঠকের জন্য এক রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
Reviews
There are no reviews yet.