Description
বই সম্পর্কে: আখতারুজ্জামান সজলের এই গ্রন্থটি কেবল কবিতার সংকলন নয– এটি একটি সময় ও চেতনার এক গভীর পাঠ। এখানে তিনি শব্দের ভেতর দিয়ে সমাজ, রাজনীতি এবং মানবিক মূল্যবোধের নীরব পরিবর্তনকে অনুধাবনের চেষ্টা করেছেন। গ্রন্থের কবিতাগুলোতে উঠে এসেছে যোগ্যতার অবমূল্যায়ন, নেতৃত্বের সংকট, সংস্কৃতির অবক্ষয় এবং বিবেকের প্রান্তিকতা। যা আমাদের সময়ের বাস্তবতাকে প্রতিফলিত করে। তবে এই প্রকাশ কোনো সরাসরি উচ্চারণ নয় বরং ইঙ্গিত, প্রতীক এবং অনুভবের মধ্য দিয়ে নির্মিত এক চিন্তার পরিসর।
এই গ্রন্থে রাজনীতি কেবল ক্ষমতার বিষয় নয়, বরং মানুষের ভেতরের নৈতিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন। যখন সেই বোধ ক্ষীণ হয়ে যায়, তখন সমাজে জন্ম নেয় এক নীরব শূন্যতা। যার প্রতিধ্বনি রাজনীতি একটি অসম্পূর্ণ সত্য গ্রন্থের কবিতাগুলোতে স্পষ্ট। এই কবিতাগুলো পাঠককে শুধু অনুভবের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং তাকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়। কারণ, প্রশ্নই চিন্তার জন্ম দেয় আর চিন্তা-ই পরিবর্তনের পথ নির্মাণ করে। –শহিদুল ইসলাম বাবুল এমপি, রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী
Reviews
There are no reviews yet.