Poravasha Prokoron

পরাভাষা প্রকরণ কথনবিশ্ব

Original price was: ৳ 680.00.Current price is: ৳ 510.00.

বইয়ের বিবরণ

Description

বাংলা সাহিত্য সমালোচনার রীতিতে এখনও পর্যন্ত বিষয় ও ভাবকল্পই মোটাদাগে প্রবল আধিপত্য নিয়ে আছে। পরাভাষা প্রকরণ কথনবিশ্ব সেই বিবেচনায় নতুনত্বের অভিসারী। এ বইয়ের অন্বিষ্ট ভাষার সংগঠন, যার প্রেরণা উনিশ ও বিশ শতকে বৈশ্বিক পরিসরে উদ্ভূত ভাষা ও সাহিত্যের তত্ত্ব ও দর্শন।
লেখক যেসব সাহিত্যকর্মকে বিচার-বিশ্লেষণের বিষয় হিসেবে গ্রহণ করেছেন, সেগুলোর প্রায় সবই উজ্জ্বল সাহিত্যকীর্তি হিসেবে খ্যাত। এসব রচনার তাৎপর্য সন্ধানে তিনি কোনো একক পদ্ধতি বা রীতি অনুসরণ করেননি; বরং চিহ্ন, প্রতীক, শব্দ, বাক্য প্রভৃতির বিন্যাস ও পরম্পরায় যে ব্যবস্থা তৈরি হয়, যাকে আমরা বলি পরাভাষা, তার নানান প্রকরণকে বিভিন্ন প্রতিবেদনের চাহিদানুসারে প্রয়োগ করেছেন। ফলে পাঠকৃতির বিশ্লেষণে এ বইয়ে ব্যবহৃত পরাভাষার প্রকরণসমূহ পারস্পরিক বিচ্ছিন্নতা সত্ত্বেও সামগ্রিক চেহারায় উপস্থিত হয়েছে।
পরাভাষা প্রকরণ কথনবিশ্ব সাহিত্যের বহুমুখী ও বহুস্বরঋদ্ধ সন্দর্ভ। ভাষাবিজ্ঞানের আলোকে সাহিত্য ও সমাজকে বুঝতে আগ্রহী পাঠকের জন্য এক নতুন মননবিশ্বের সন্ধান দেবে এ বই।
তত্ত্বীয় ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব, করপাস লিঙ্গুইস্টিক্স এবং ভাষা-প্রযুক্তি নিয়ে তাঁর পঞ্চাশটির মতো গবেষণা-প্রবন্ধ রয়েছে। গবেষণা প্রবন্ধগুলো প্রকাশিত হয়েছে রাউটলেজ, এলসিভিয়ার-সহ দেশ ও বিদেশের প্রসিদ্ধ গবেষণা জার্নালে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পরাভাষা প্রকরণ কথনবিশ্ব”

Your email address will not be published. Required fields are marked *