Description
বই সম্পর্কে: কবিতা আপনারে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। সমস্ত প্রাণে হঠাৎ জাইগা ওঠা হৃদয়গ্রাহী হাহাকার আপনি অনুভব করতে পারবেন, দৃশ্যমান ও অদৃশ্য জগতে ছড়ানো ছিটানো স্তরীভূত অবস্থায় বিরাজমান বিস্ময়কর সত্য, অবাককর ঘটনাগুলি উদঘাটন করতে পারবেন, রহস্যাবৃত মহাজগতের অপার মূর্ছনায় তাল মিলাইতে পারবেন–যদি আপনি কবির কবিতায় ডুব দিতে পারেন পানকৌড়ির মতোন। কবিতাপাঠ অবশ্যই আসান কোনো ব্যাপার না। কবিতার বই হইলো মস্তিষ্কের ব্যায়ামাগার।
মানুষ মূলত মুসাফির। কবিতার বই অনন্য এক সুড়ঙ্গপথ। অদেখা এক সুড়ঙ্গ পাড়ি দেওয়ায় কামিয়াব হিইলে–আপনি হয়তো আর আপনি থাকেন না; আপনি হইয়া ওঠেন অন্য মানুষ।
Reviews
There are no reviews yet.