Description
বই সম্পর্কে: সমাজ ও দেশ এগিয়ে যাচ্ছে। পরিবারে, ঘরের বাইরে কর্মক্ষেত্রে নানাভাবে অবদান রাখছেন নারী। মায়া-মমতায়, আদর-ভালোবাসায়, মেধায়, অভিজ্ঞতায়, পরিশ্রমে পরিবারকে যেমনভাবে সমৃদ্ধ করছেন, আগলে রাখছেন তেমনিভাবে ঘরের বাইরে–সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে নারীর অবদান, ভূমিকা এবঙ অবস্থান ক্রমশ উজ্জ্বল হলেও নারীরা ঘরে-বাইরে, কর্ক্ষেত্রে নানাভাবে নিগ্রহ, নির্যাতন, লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। আমাদের চারপাশে ঘটছে কত ঘটনা। নিত্যদিনের ঘটে যাওয়া সামাজিক নানান বিপর্যয়, অবক্ষয়ের ঘটনাগুলো আমাদেরকে নাড়া দেয় প্রচণ্ডভাবে। প্রতিদিন পত্রিকার পাতায়, টিভি পর্দায় চলমান সময়ের বিবরণ দেখতে বসে–চমকে উঠছি আমরা।
মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, সামাজিক অবক্ষয় ও বিপর্যয়ের ঘটনাগুলো যেকোনোভাবে বিবেকবান, হৃদয়বান মানুষকে আলোড়িত করে, বেদনার্ত করে, বিক্ষুব্ধ করে। সমকালীন প্রেক্ষাপটে তেমন কিছু ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে এই গ্রন্থের গল্পগুলোতে।
Reviews
There are no reviews yet.