Description
সায়ন্থ সাখাওয়াৎ-এর গল্প সব সময় সমসাময়িক কালের সাক্ষ্য দেয়। সমাজে ঘটে যাওয়া ঘটনার বয়ান তিনি তুলে ধরেন গল্পের আঙ্গিকে। দেশে, সমাজে, পরিবারে, ব্যক্তির জীবনে ঘটে যাওয়া ঘটনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন সব সময়। তার মধ্যে মনে নাড়া দেওয়া কিছু বিষয় গল্প হয়ে ধরা দেয় তার লেখায়। সায়ন্থ সাখাওয়াৎ মূলত একজন স্টোরি টেলার। সমাজে ঘটে যাওয়া কিছু ঘটনা তিনি গল্পের ভাষায় সংযোগ ঘটিয়েছেন পাঠকের সঙ্গে। এই বইয়ে প্রকাশিত অনেকগুলো গল্প পাঠক মনকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে।
Reviews
There are no reviews yet.