Description
বই সম্পর্কে: বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক জনযুদ্ধ। যুদ্ধকালে শহর থেকে গ্রামে পালিয়ে যাওয়া মানুষকে আশ্রয় দিয়ে রক্ষার চেষ্টা করেছে সাধারণ মানুষ, দেশকে রক্ষার জন্য অস্ত্র হাতে যুদ্ধে যোগ দিয়েছে তরুণ-তরুণী-যুবক-বৃদ্ধ-নবীনকিশোর। সন্তানকে দেশমাতৃকার সুরক্ষায় উৎসর্গ করেছেন মাতাপিতা। মুক্তিযোদ্ধার শুশ্রূষায় ঝাঁপিয়ে পড়েছে নারী–এমনি নানাভাবে সাধারণ মানুষ এই যুদ্ধে সম্পৃক্ত করেছে নিজেকে। তবে সেই সংশ্লিষ্টতার বয়ান ইতিহাসে উপাদান হিসেবে এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এই উপলব্ধি থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ যুদ্ধকালীন যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছে, তা লিপিবদ্ধ করে ধারাবাহিক প্রকাশনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়ার এক প্রায়াস ‘জনগল্প ‘৭১’।
‘জনগল্প ‘৭১’-এর এই ৩য় খণ্ডে থাকছে ১৮টি বয়ান। ইতোপূর্বে মুদ্রিত- ১ম ও ২য় খণ্ডে রয়েছে মোট ৩৯টি বয়ান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বোঝার ক্ষেত্রে এই প্রয়াস অত্যন্ত গুরুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যুদ্ধবিরোধী চেতনা তৈরিতে সহায়তা করবে বলে আমরা আশা করি।
Reviews
There are no reviews yet.