Description
বই সম্পর্কে: ‘হানি ট্র্যাপ’ শব্দটি মাঝেমধ্যেই শোনা যায়। দুনিয়াব্যাপী বহু সিনেমা, ওয়েব ও টিভি সিরিজ নির্মিত হয়েছে ‘হানি ট্র্যাপ’কে উপজীব্য করে। বিশ্বখ্যাত জেমস বন্ড সিরিজের একাধিক চলচ্চিত্রে রয়েছে ‘হানি ট্র্যাপ ঘিরে। এটা এক ধরনের অপকৌশল। বাংলা অনুবাদে একে “ভালোবাসার ফাঁদ’ নামে অভিহিত করা যেতে পারে। সহজ কথায় এটা হলোÑ যৌনতার প্রলোভন দেখিয়ে বিপক্ষ শিবির থেকে তথ্য হাতিয়ে নেওয়ার পদ্ধতি। যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে কাজ সমাধা করে নেওয়ার নামই হানি ট্র্যাপ। নিছক মজা করার জন্য এই ফাঁদ পাতা হয় না, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা গোয়েন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহই এর উদ্দেশ্য।
এই গল্পগ্রন্থে একটি গল্প রয়েছে ‘হানি ট্র্যাপ’ নামের। মূলত আমাদের চারপাশের বাস্তব জীবনের পটভূমিকায় লেখা বেশ কিছু গল্প সংকলিত হয়েছে এখানে। গল্পগুলোতে যে সব ঘটনা তুলে ধরা হয়েছে তা নিছক কষ্টকল্পিত নয়। পত্র পত্রিকায় প্রকাশিত বিভিন্ন রিপোর্টে বর্ণিত ঘটনাবলী থেকে অনুপ্রাণিত হয়ে গল্পগুলো লেখা হয়েছে। যেখানে নারীর প্রতি সহিংসতা, নির্মমতা, বঞ্চনা, প্রতারণার নানা ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পগুলো পাঠক মনে নাড়া দেবে, প্রত্যাশা করা যায়।
Reviews
There are no reviews yet.