Description
‘ফারিয়া যে বিবাহিত এই কথা কি আপনি জানেন ? কথা ছিলো তাকে সাথে নিয়ে কিছু কেনাকাটা করবো আজ। কিন্তু সে সকালে ফোন করে বললো, আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না তুষার সাহেব। আমি ভেবেছি সে দুষ্টুমি করছে। কিন্তু এরপর সে আমাকে একটা ছবি হোয়াটস অ্যাপ করেছে।’
‘ছবি ? কিসের ছবি ?’
‘কাবিননামার। আলতামাশ নামের কোনো একজনের সাথে তার বিয়ে হয়েছে। বিয়ের বয়স প্রায় দেড় বছর।’
‘কী বলছো তুমি! নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আজকাল ইন্টারনেটে অনেক উল্টাপাল্টা—ফেইক জিনিসপত্র…।’
আফরোজা বানু জোর করে নিজের কণ্ঠস্বর ঠিক রাখার চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। তার পেছনের দরজায় তিনি কারও উপস্থিতি টের পাচ্ছেন। তার ধারণা ফারিয়া এসে সেখানে দাঁড়িয়েছে। কিন্তু সাহস করে তিনি পেছনে তাকাতে পারছেন না। তার এখনো বিশ্বাস ঘটনাটা মিথ্যে। কিন্তু ফারিয়া যদি এখন তার সামনে বসে কথাটা স্বীকার করে ফেলে, তাহলে তিনি কী করবেন ?
Reviews
There are no reviews yet.