Description
ফ্লাপ থেকে: গুরুদাস দত্ত বাবলু একজন প্রকৌশলী ও নিভৃতচারী লেখক; বাংলা সাহিত্যের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এক দুর্দান্ত কাজ করেছেন। এই গ্রন্থে তিনি রবি ঠাকুরের লেখায় ও জীবন-চেতনায় পতিসরের জমিদারি, পড়শি মুসলিম সমাজ, বিজ্ঞানমনস্কতা, সমাজতন্ত্র, মানবপ্রেম, হাস্যরস, কবিপত্নী মৃণালিনী, বউঠান কাদম্বরী, বাউল-ভাবনাসহ অনেক বিষয় নিয়ে শল্যবিদের মতো কাটাছেঁড়া করেছেন। জমিদার রবি ঠাকুরের সাথে নওগাঁর (কালিগ্রাম পরগনাভুক্ত পতিসর) ছিল নিবিড় সম্পর্ক। এই গ্রন্থের লেখক নওগাঁর মাটি-জল-বাতাসে বেড়ে ওঠার দায় থেকে বর্তমান সময়ে রবি ঠাকুরকে নিয়ে প্রচলিত অনেক তর্ক, সমালোচনার জবাব দিতে কলম হাতে নিয়েছেন।
হুমায়ুন আজাদ রবি ঠাকুরকে তুলনা করেছেন প্রতিদিনের সূর্যের সাথে। তিনি লিখেছেন, ‘তেমনি আমাদের আছেন একজন, যিনি আমাদের প্রতিদিনের সূর্য। তাঁর নাম রবীন্দ্রনাথ ঠাকুর।’ প্রাঞ্জল ভাষায় লিখিত ‘আমার রবীন্দ্র অবগাহন’ গ্রন্থে লেখক যে রবীন্দ্র-বিস্ময় ভাণ্ডার নিয়ে হাজির হয়েছেন পাঠকমাত্রই এর রস আস্বাদন করবেন। –সাজিদ রহমান, কথাসাহিত্যিক, ঢাকা
Reviews
There are no reviews yet.