Description
ইশরাত টের পেল অনেক দূর দিগন্তে সূর্যের রেখা। আজকে সূর্যাস্ত দেখার সময় যে বিষাদ আর আনন্দ অনুভব করেছিল, এখনও দেখল নিয়াজের মোবাইল ফোনের লেন্স তার দিকে তাক করা। একের পর এক ছবি তুলে যাচ্ছে। নিয়াজ হয়তো টের পাচ্ছে না, ওর দামী মোবাইল ফোনের পিকসেলে হয়তো সেটুকু তুলে আনার শক্তি নেই, তা না হলে দেখতে পেতো, ইশরাতের চোখ টলমল করছে। আনন্দে কিংবা বিষাদে নয়। জীবন এতো ছোটো কেন এই প্রশ্নের উত্তর কোনো এক লেখকের চরিত্র চেয়েছিল, পায়নি। ইশরাত উত্তর চায় না। শুধু সেই পুরানো স্মৃতিতে ফিরে যেতে চায়। সেখান থেকে আবার নতুন করে সব শুরু করতে চায়। কিন্তু নতুন করে শুরু করা যায় না। হয়তো নতুন শুরু হয়। হয়তো…
Reviews
There are no reviews yet.