Description
৩৬ জুলাই কি বর্ষা বিপ্লবের শুরু ছিল? বর্ষা বিপ্লব শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটি এক প্রচণ্ড ঐতিহ্যবাদী অভ্যুত্থান, যা লিব্র্যাল উদার আধুনিকতার ভাষায় ‘গণতান্ত্রিক রূপান্তর’ বা ‘স্বৈরাচারবিরোধী প্রতিবাদ’ বলে সীমাবদ্ধ করা যায় না।
আসল কথা হলো, বাংলাদেশে একটা রেনেসাঁ ঘটতেসিল, গত কয়েক বছর ধরে। এই নবজাগরণ, নব উন্মেষের একটা বিস্ফোরণ আমরা দেখসি রাজপথে। এই বহি, ৩৬ জুলাইঐতিহ্যবাদী বিপ্লব ও বাঙালি মুসলিম ফিউচারিটি, একটা দ্বৈত দায়িত্ব পালনের প্রয়াসযা বর্ষা বিপ্লবের কোনো ঘটনা বা, সাধারণ অর্থে, ইতিহাসও বর্ণনা করে না, হিস্টোরিওগ্রাফি অন্তর্নিহিত রুহকে উন্মোচিত করে এক নূতন ভাষা, এক নূতন তত্ত্বীয় কাঠামো গড়ে তোলে; বর্ষা বিপ্লবকে তত্ত্বায়ন করে; ইতিহাস রচনার উপযুক্ত দার্শনিক পাটাতনটা নির্মাণে সচেষ্ট হয়। এই বহি প্রকাশের একমাত্র কারণ হলো সেই জ্ঞানতাত্ত্বিক রূপান্তর যা কোনো বিপ্লবকে সম্পূর্ণ করেযেখানে আমরা ঔপনিবেশিক জ্ঞানকাÊের দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হই, যেখানে আমরা নিজেদের দেখি ওদের চোখ দিয়ে না; বরং নিজস্ব গাইস্টের আয়নায়। এই বহি এক বুদ্ধিবৃত্তিক ইস্তেহার, যা ৩৬ জুলাইকে ধরতে চায় সিভিলাইজেশনাল/ সভ্যতাগত উত্থানপর্ব হিসেবে, যেখানে বাঙালি মুসলিম গাইস্ট নিজেকে পুনরাবিষ্কার করসে। এই বহি প্রথমবার ৩৬ জুলাইকে তত্ত্বায়িত করতেসে, এবং বাঙালি মুসলিমের সত্তাতত্ত্ব ও আকারকে প্রকাশ করতেসে; এই বহি আমাদের ইতিহাসবোধকে পুনর্নির্মাণ করে।
Reviews
There are no reviews yet.