GonoObbhutthanUttor

গণঅভ্যুত্থানউত্তর রাজনীতি সংঘাত, অবিশ্বাস, সংশয়

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 375.00.

বইয়ের বিবরণ

Description

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান কর্তৃত্ববাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুতই শুধু করেনি; প্রচলিত ক্ষমতাকাঠামোকে গুরুতর প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর একনায়কতান্ত্রিক মনোভাব শেষপর্যন্ত দেশের ক্ষমতাকাঠামোকেও একই ধারায় নিয়ন্ত্রণ করে। পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ও গোষ্ঠীপ্রীতির ঘূর্ণাজালে আটকে যায় ব্যক্তি, হরণ হয় তার অধিকার ও বাকস্বাধীনতা। মাহবুব আজীজের নির্মোহ রাজনৈতিক বিশ্লেষণ ‘গণঅভ্যুত্থানউত্তর রাজনীতি ॥ সংঘাত, অবিশ্বাস, সংশয়।’ ‘উচ্চারণের বিপরীতে’ শিরোনামের গ্রন্থধারার এটি তৃতীয় গ্রন্থ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিবদমান রাজনৈতিক প্রতিপক্ষসমূহের নানা কৌশল চর্চার স্বরূপ বিশ্লেষণ এই বইয়ের প্রধান আলোচ্য হলেও শেষ পর্যন্ত তা রাজনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির উপায় সন্ধান করে। দেশের রাজনীতিতে সাধারণ মানুষের অধিকার ও সমান অংশীদারিত্বের পরিসর সমুন্নত রাখবার প্রক্রিয়া অন্বেষণ এই বইয়ের অন্যতম অন্বিষ্ট। এই বই চলমান রাজনৈতিক ঘটনা পরম্পরার নৈর্ব্যক্তিক দলিল হয়ে উঠেছে, যা বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত হবে।
রাজনীতির পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, সমাজের নানা প্রসঙ্গ এই বইতে বিভিন্নভাবে আলোচনার বিষয় হয়েছে। এইসব আলোচনা প্রচলিত গৎবাঁধা আঙ্গিকের চেনা প্রবন্ধ নয়, বরং গভীরে পৌঁছে বিষয়কে নানাভাবে ব্যাখ্যা ও প্রশ্নের আওতায় নিয়ে আসবার আপাত দুরূহ অথচ বুদ্ধিদীপ্ত ও সৃষ্টিশীল প্রয়াস। সমকাল পত্রিকায় ‘উচ্চারণের বিপরীতে’ নামে উপসম্পাদকীয় কলামে নিয়মিতভাবে প্রকাশিত মাহবুব আজীজের এই নিবন্ধপরম্পরা নিবিড় পর্যবেক্ষণ, শানিত ভাষা, সরস উপস্থাপনা ও যৌক্তিক উচ্চারণের এক বিরল সম্মিলন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “গণঅভ্যুত্থানউত্তর রাজনীতি সংঘাত, অবিশ্বাস, সংশয়”

Your email address will not be published. Required fields are marked *