Description
তারেক রহমান দেশে ফিরে কী করবেন? পিতা শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন করবেন? মা আপসহীন নেত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখবেন? নিজ দলের হাজারো নিহত নেতা-কর্মীর পাশে দাঁড়াবেন? বাংলাদেশের ভোটাধিকারবঞ্চিত নাগরিকের কথা শুনবেন? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করবেন? এই যে তারেক রহমানের প্রতি প্রত্যাশার পাহাড় আমরা এগিয়ে রেখেছি, এটা কেবল তখনই সম্ভব হবে, যখন এই বাংলাদেশকে আমরা সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের, সকল দলের নাগরিকের জন্য সমান নিরাপদ করতে পারব। আর এ কারণেই আমরা আস্থা রাখতে চাই তারেক রহমানের ঘোষিত স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’-এ। আমরা আশা করব, তারেক রহমান সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হাতে হাত রেখে এগিয়ে যাবেন।
Reviews
There are no reviews yet.