Rokeya : Path O Mullayyon

রোকেয়া : পাঠ ও মূল্যায়ন

বিষয় :

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 280.00.

বইয়ের বিবরণ

Description

মোহিতলাল মজুমদারের মতো বিখ্যাত সাহিত্য সমালোচক সেই কবেই রোকেয়া সম্পর্কে লিখেছিলেন, “বাঙালি জাতির জাতীয় প্রেরণাই তাঁহাকে পরিচালিত করিয়াছিল। আশ্চর্যের বিষয় এই যে এই প্রেরণা এমন করিয়া একজন নারীকেই আশ্রয় করিয়াছে …। একালে হিন্দু সমাজেও এমন নারী চরিত্র বিরল।” সত্যি কথা বলতে, তাঁর সমকালে কিংবা আগে বা পরে আজ পর্যন্ত বাঙালি সমাজে রোকেয়ার মতো অগ্রসর ও সাহসী চিন্তার মানুষ দ্বিতীয় আরেকজন পাওয়া যায় না। যদিও রোকেয়ার শিক্ষাব্রতী ও সংস্কারক পরিচয়ের আড়ালে তাঁর লেখক-চিন্তক ব্যক্তিত্বটি অনেকদিন যেন একরকম ঢাকাই পড়ে ছিল। কিংবা সেভাবে তা আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি। তিনি যে তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন সেটাও বোধহয় এর একটা কারণ। তবে ইদানীং যতই দিন যাচ্ছে রোকেয়া আমাদের কাছে অধিক থেকে অধিকতর প্রাসঙ্গিক হয়ে উঠছেন। আর তা শুধু নারীমুক্তি বা সমানাধিকারের প্রশ্নেই নয়Ñশিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতা, সামাজিক সাম্য ও প্রগতি, বিজ্ঞানচিন্তা, পরিবেশ রক্ষা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। আজ বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীবাদী চিন্তার প্রবক্তা হিসেবে রোকেয়ার রচনা পাঠ করা হয়। বিশ শতকের একজন বাঙালি সাহিত্যিক ও মনীষীর বিস্ময়কর রকমে অগ্রসর ও আধুনিক সেই চিন্তা ও মননশীলতার সঙ্গে পাঠকের সম্যক পরিচয় ঘটাতে সাহায্য করবে এই গ্রন্থ। গ্রন্থকার বাংলাদেশের অগ্রগণ্য রোকেয়া গবেষক। তাঁর চার দশকেরও বেশি সময়ের রোকেয়াচর্চার অন্যতম ফসল এই গ্রন্থ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রোকেয়া : পাঠ ও মূল্যায়ন”

Your email address will not be published. Required fields are marked *