Description
বই সম্পর্কে: সাংস্কৃতিক রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে কখনো এসেছে বাংলা ব্যাকরণের জটিলতর শব্দ, এসেছে গত শতাব্দীর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিষয়াদি, আবার কখনো পরিস্থিতি বোঝাতে প্রবন্ধের ভাষা হয়ে উঠেছে স্যাটেয়ার। যেমন, ‘অশ্লীল যুগে বাংলা সিনেমা’ দেখা বিষয়ে তিনি লিখেছেন, ‘কথা-প্রসঙ্গে ছাত্রছাত্রীদের জানিয়েছিলাম, আমি হলে গিয়ে ‘বাংলা’ সিনেমা দেখি। এ তথ্যে তাদের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ।… এটা তারা কিছুতেই মেনে নিতে পারে নাই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে তাদের অনেকেই – বিশেষত মেয়েরা- বিস্ময় প্রকাশ করতে গিয়ে এত বিরাট হা করেছে যে, আমি তাদের অনেকের আলজিব পর্যন্ত দেখে ফেলেছিলাম’।
তবে বইটিতে আদর্শিক জায়গা থেকে আলাপ করার প্রবণতা বেশি। এতে করে প্রাবন্ধিক যেই ভাবাদর্শ দিয়ে বিষয়কে ব্যাখ্যা করেছেন, সেই অনুযায়ী লেখার বৈশিষ্ট্যগুলো সাজানো হয়েছে। যা অনেকক্ষেত্রেই হয়ে উঠেছে ভীষণ তাত্ত্বিক, আবার কিছু ক্ষেত্রে তা আংশিকও বটে।
Reviews
There are no reviews yet.