Description
বই সম্পর্কে: জগদীশন্দ্র বসু বিজ্ঞানের সীমানাকে অনেকদূর বিস্তৃত করে অক্ষয়কীর্তি হয়েছেন। প্রাণ ও জড়বস্তুর সম্পর্ক নিয়ে তার দেখানো পথ ধরে মানুষ আজ বহুদূর এগিয়েছে। মাইক্রোওয়েভ উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বহু অবদানের পাশাপাশি অজস্র প্রাযুক্তিক উদ্ভাবনের সাথে তাঁর নাম জড়িত। পৃথিবীজোড়া আলোচিত একজন বিজ্ঞানী হিসেবে তিনি সমকালের সমাজ, সংস্কৃতি ও রাজনীতিকেও প্রভাবিত করেছেন, সমকাল দিয়ে প্রভাবিতও হয়েছেন।
বর্তমান সংকলনটি বিজ্ঞানী হিসেবে জগদীশচন্দ্র বসুকে বোঝার উদ্যোগ শুধু নয়, কোন আর্থ-সামাজিক আলোড়ন জগদীশচন্দ্র বসু এবং তাঁরই মতো আরও এক ঝাঁক কীর্তিমানের জন্ম দিয়েছিল যারা দেশ ও কালের সীমানা ছাপিয়ে অমর হয়েছেন, সেই কার্যকারণকে বোঝার চেষ্টাও এখানে করা হয়েছে। ওই সময়ের আর সব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চোখে জগদীশচন্দ্রকে পাঠক এখানে যেমন দেখতে পাবেন, তেমনি মিলবে ঠিক এই মুহূর্তের বিজ্ঞানী ও ভাবুকরা জগদীশকে নিয়ে কী ভাবছেন, তার হদিসও।
জগদীশচন্দ্র কেন আজও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ; শুধু বিজ্ঞান নয়, দর্শন-সমাজ-রাজনীতি নিয়ে উৎসুকরাও তার জীবন থেকে অজস্র রসদ পেতে পারেন, এই সংকলনটি তারই একটি নিদর্শন।
Reviews
There are no reviews yet.