Description
বই সম্পর্কে: বাংলা ছোটগল্পে সুবোধ ঘোষ, নতুন দেশ নতুন মানুষ এবং সর্বোপরি নতুন জীবনবোধের যে স্বাক্ষর রেখেছেন তা অনন্য।
একদিকে ঋজু ও পরিশীলিত জীবনবোধ, অন্যদিকে ভাষার শিল্পসুষমা এই দুইয়ের সমন্বয়ই সুবোধ ঘোষের গল্পে অনায়াস অথচ সফল অর্জন। মানবমনের গূঢ়তম রহস্য উদ্ঘাটনে যেমন তিনি পারদর্শী, তেমনি মানবসত্যের উন্মোচনেও।
ছোটগল্প যে আজ বাংলা কথাশিল্পীদের আত্মপ্রকাশের তীব্র বাহনরূপে উল্লঙ্কিত-সুবোধ ঘোষ সেখানেও প্রাতিস্বিক । যুগজীবনের নানা সংঘাত ও উপাদানকে আত্মীকরণ করে সুবোধ ঘোষ ও তাঁর গল্প যে কালোত্তীর্ণ শিল্পঋদ্ধি পায়, এ-বই কেবল সে-কথাটাই পুনর্ঘোষণা করে।
Reviews
There are no reviews yet.