Description
বই সম্পর্কে: বইয়ের ভাঁজে শুকনো গোলাপ, বইয়ের পাতা খুলতে গিয়ে বেরিয়ে পড়লে পুরোনো স্মৃতি, কৈশোরের ভালোলাগার স্মৃতি মনে পড়ে যায়। বৃষ্টির চিঠি, বার্তাবাহক মেঘ, শ্রাবণে নতুন পুরাতন আজ এমন বৃষ্টি ইত্যাদি কবিতা যা–বৃষ্টির দিনের মাধুর্য ফুটে উঠেছে।হৃদয়ে খুব কাছে, আমি তোমাকে মিস করি না প্রকাশ করে প্রিয়জনদের হারিয়ে যাওয়ার বেদনায় বেদনার্ত হৃদয়।
ফুলতোলা রুমাল, পাশাপাশি অনন্তকাল, পরগাছা হবো, চলো আগের মতোন, একটি ছাতা এবং তুমিতেই ফুঠে উঠেছে–প্রেমের শাশ্বত মাধুর্য। কাহিনি, সেই মেয়েটি, একজন শাশুড়ির আত্মকথায় প্রকাশিত পুরোনো দিনের কাহিনি। এআই সভ্যতা, সাবধান কানকাটা ঠাট্টাছলে বলে দেয়–বর্তমান যুগে বিজ্ঞানের জয়যাত্রার সাথে মানব চরিত্রের বিকৃতি আর কঠিন ভবিষ্যতের মুখোমুখি হওয়ার ভবিষ্যদ্বাণী।
এভাবে ভাষায়, ছন্দে, মাধুর্যে সহজ ও সরল ভাষায় আন্তরিক উপস্থাপন পাঠকের হৃদয়ে আঁচড় কাটবে। মনে হবে নতুন কিছু আছে। মনে হবে সব জানাগুলো আবার নতুন করে জানার দুয়ার খুলেছে যেন!
Reviews
There are no reviews yet.