Description
বই সম্পর্কে : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো রচিত হয়েছে। সংগ্রাম, সাহস, আত্মমর্যাদা ও বিশ্বাসের যে প্রতিচ্ছবি সময়ের পরতে পরতে গড়ে উঠেছে, তারই কাব্যিক প্রতিফলন এই কাব্যগ্রন্থ- নেতৃত্বের পাঠশালা খালেদা জিয়া।
এই গ্রন্থের জন্ম কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে নয়; বরং এক গভীর অনুভূতি থেকে। একজন নেত্রীর জীবনের বিভিন্ন অধ্যায় ও ভেতরের মানুষটিকে খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে। তাঁর সংগ্রাম, প্রতিরোধ, ত্যাগ ও নীবর দৃঢ়তা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা যা একটি সময়কে অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে ওঠে। প্রতিকূলতা, বির্তক ও কঠিন পরীক্ষার ভেতর দিয়েও কীভাবে তাঁর নেতৃত্ব, আত্মমর্যাদা ও বিশ্বাসকে ধারণ করে রাখে, এই কবিতাগুলো সেই অনুভবেরই ভাষা ।
Reviews
There are no reviews yet.