Description
সুরুজের মাথার ভেতর অসীম শূন্যতা। নিজ চোখে এমন ভীতিকর দৃশ্য সে এর আগে কোনোদিন দেখেনি। লোকটা চার হাত পা মেলে রাস্তার একপাশে শুয়ে আছে- পা থেকে গলা পর্যন্ত দেখলে মনে হবে একজন সুস্থ সবল মানুষ। কিছুই হয়নি, ঘুমিয়েছে মাত্র। কিন্তু, মানুষটার মাথা নেই। নেই মানে কেটে নেওয়া হয়েছে এমন না- মাথাটা থেঁতলে দেওয়া হয়েছে। খুলি চূর্ণবিচূর্ণ হয়ে রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। থ্যাঁতলানো মগজ রাস্তার উপর পরে ঠান্ডায় জমে গেছে এই শীতভোরে। এমন ভয়াবহ দৃশ্য দেখার পর কী করতে হয়, তা সুরুজ জানে না। সে বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে…
Reviews
There are no reviews yet.