Teen Pakhnar

তিন পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প

বিষয় :

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 225.00.

বইয়ের বিবরণ

Description

নতুন প্রচ্ছদে বইটির দ্বিতীয় সংস্করণ এটি। ‘সাবানী’ ও ‘নরকবাস’ নামের দুটি নতুন গল্প জড়ে দিয়েছি। আমাদের সাম্প্রতিক ছোটগল্প সুস্পষ্ট তিনটি ধারায় বিভক্ত। এক ধারার ছোটগল্পে কেবল কাহিনির কাঠামো নির্মাণের প্রয়াস লক্ষ করা যায়।কবিতাশিল্পের মতো ছোটগল্পও পরিমিত মাত্রার রূপকল্প দাবি করে কিন্তু এ-ধারার রচনাকর্মে তার চিহ্নমাত্র থাকে না। পাঠককে সরল-তরল ভাষায় কেবল কিছু কাহিনি শোনানোই এসব গল্পকারদের আরাধ্য। অন্য এক ধারার ছোটগল্পে রূপকল্পই প্রধান হয়ে ওঠে, কবিত্বের বাড়াবাড়ি করতে গিয়ে গল্পকেই হত্যা করা হয়। উপরোক্ত দুই ধারার রসায়নে সৃষ্ট তৃতীয় ধারার ছোটগল্পই প্রকৃত অর্থে শিল্পসফল, যেখানে রূপকল্পের পরিমিত ব্যবহারের ফলে গল্প হারিয়ে যায় না। সাম্প্রতিক কালে এই শেষোক্ত ধারার ছোটগল্প আমাদের বাংলা সাহিত্যে বিরল। এই গ্রন্থের গল্পগুলো সেই বিরল নির্মাণকলায় সমৃদ্ধ। বিষয় নির্বাচনে নতুনত্ব ও বৈচিত্র্য এবং কল্পনার সঙ্গে মনন-মেধার সম্মিলন পাঠককে প্রকৃত ছোটগল্প পাঠের আনন্দ দেবে। একেকটি গল্পের নির্মিতি একেকরকম হলেও কোনো সৃজনশীল রচনাকর্মের ‘হয়ে-ওঠা’ বলতে যা বোঝায় তা অভিনিবেশী পাঠক এই গল্পগুলোতে অনুভব করবেন। বর্ণনাভঙ্গিতে পরিমিত মাত্রার সূক্ষ্ম হাস্যরস সবগুলো গল্পকেই সুখপাঠ্য করে তুলেছে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “তিন পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প”

Your email address will not be published. Required fields are marked *