Description
আকাশ ভরা জোছনা আর পূর্ণিমার চাঁদ কখন দেখছেন মনে করতে পারেন? শিশির ভেজা ঘাসে খালি পায়ে কখন হেঁটেছেন মনে করতে পারেন? এক পশলা বৃষ্টিতে কখন শরীর রাঙিয়েছেন, তাও হয়তো মনে করতে পারবেন না। কারণ সেই বয়সটা পেরিয়ে আপনি এখন ব্যস্ত। একটা বয়স থাকে যখন মানুষ তার ইচ্ছেকে ছুঁয়ে দেখতে চায়। শিশিরভেজা ঘাস, পূর্ণিমার চাঁদ, সমুদ্র, পাহাড়-সবই তার ভালো লাগে। কিছু না-বলা কথা নিজের মনে চেপে কখনো অভিমান বাড়ায়। কলেজের গণ্ডি আর বাড়ির আঙিনার মাঝে খোঁজে স্বাধীনতার আনন্দ। কেউ কেউ সেই গণ্ডি আর আঙিনা ভেঙে তাদের চলার পথ প্রসারিত করে। বাবা-মায়ের চোখে নিষ্পাপ সন্তান যখন যুবক বা যুবতি তখন তাদের স্বপ্নের বিচরণ আকাশ ছোঁয়া, যা বাবা-মা কল্পনাও করতে পারে না। আশা ছুঁতে গিয়ে কেউ কেউ বিচ্ছিন্ন হয়ে পড়ে জীবন থেকে। সেখান থেকে কেউ ফিরে, আসে কেউ চলে যায় বহুদূর…
Reviews
There are no reviews yet.