Description
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগ বাংলা অঞ্চল থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলো। পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দেয়া দলটি কেন এবং কীভাবে পূর্ব-বাংলার মানুষের মন থেকে মুছে গেল, ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ কামাল সেইটি অনুসন্ধান করতে চেয়েছেন। তাঁর গবেষণা কেবল রাজনৈতিক দলের মাঝে সীমিত থাকেনি।
মুসলিম লীগের পতনের কারণ খুঁজতে আহমেদ কামাল মানুষের আরও ভেতরের হালচাল বোঝার চেষ্টা করেছেন, উদঘাটন করেছেন কৃষকের ক্ষোভ, খাদ্যের রাজনীতি নিয়ে মানুষের অসন্তোষ, পুলিশের আচরণে ক্ষুদ্ধ জনগণের ক্রোধ এবং এমনই আরও অনেক কিছু। ১৯৪৭ সালে মানুষের বিপুল সমর্থন পাওয়া মুসলিম লীগের রাজনীতির কিভাবে অবসান ঘটলো, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত কীভাবে শুরু হলো, তা বুঝতে ‘State against the Nation: The Decline of the Muslim League in Pre-independence Bangladesh, 1947-54’ গ্রন্থটি পাঠককে দারণ সাহায্য করবে।
Reviews
There are no reviews yet.