Description
কাউকে অদৃশ্য করে দেওয়া কি কেবল কল্পনা, নাকি বিজ্ঞানের সম্ভাবনা? আলোকে কি সত্যিই বাঁকিয়ে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়? আর ত্রিমাত্রিক জগতের রহস্যময় সত্তা ‘সময়’কে আমরা কতটা বুঝি—এসব প্রশ্ন সামনে রেখে এগোয় বিজ্ঞান-কল্পকাহিনি সময় এক আশ্চর্য ভবঘুরে। শুরুতে গল্পটি যেন টানটান রহস্যকাহিনি—একটির পর একটি অদ্ভুত ঘটনা পাঠককে কৌতূহলী করে তোলে। ধীরে ধীরে পাঠক প্রবেশ করেন পদার্থবিদ্যা ও কোয়ান্টাম জগতের বিস্ময়কর ভুবনে। এখানে ‘সময়’ কেবল প্রেক্ষাপট নয়, ঘটনার নিয়ামকও। তবু উপন্যাসটি বৈজ্ঞানিক কল্পকাহিনি হয়ে থাকে না। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মধ্যেও মানুষ তার অনুভূতি, দ্বন্দ্ব, প্রেম ও মানবিক দুর্বলতা নিয়ে উপস্থিত থাকে। ভিন্ন ভিন্ন জগতের কিছু মানুষের আকস্মিক সংযোগে অনন্য গল্পস্রোত তৈরি হয়। সেই স্রোতের সঙ্গে এগিয়ে যান পাঠক।
Reviews
There are no reviews yet.